ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ইউনাইটেড হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৫, ২৭ মে ২০২০
ইউনাইটেড হাসপাতালে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  ১০ টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কমীরা।

আগুন লাগা প্রসঙ্গে হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার বলেন, মূল ভবনের বাইরে করোনা ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

তিনি আরো জানান, হাসপাতালের মূল ভবনের বাইরে পাঁচ বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ড হয়। 

এর আগে, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!