ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পুলিশের মনোবল চাঙা রাখতে শারীরিক কসরত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ৮ জুন ২০২০
চাঁদপুরে পুলিশের মনোবল চাঙা রাখতে শারীরিক কসরত
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে দিনে দিনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এতে ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ আক্রান্ত হচ্ছেন।

বর্তমান এই করোনা পরিস্থিতিতে মনোবল চাঙা রাখতে চাঁদপুর জেলা পুলিশ শারীরিক কসরত শুরু করেছে। 

ভোর বেলা পুলিশের হাঁকডাক আর হইচই শুনে ঘুম ভাঙে প্রতিবেশীদের। যেখানে দলবেঁধে শারীরিক কসরত করছেন একদল পুলিশ।

Advertisement

সোমবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার থানা চত্বরে দেখা মিলে এমন চিত্রের।

করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে নতুন নিয়মে ফিরেছে বাংলাদেশ পুলিশ। এই জন্য এখন থেকে প্রতিদিন ১ ঘণ্টা শারীরিক কসরত করবেন প্রত্যেক পুলিশ সদস্য। আর এ নিয়মটি সোমবার থেকে চালু হয়েছে।

কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ অলি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক করোনাভাইরাস প্রতিরোধে কচুয়া থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে শরীর চর্চা অনুশীলন করা হয়।

ঘণ্টাব্যাপী টানা এই শারীরিক কসরতে কর্মরত ৬০ জন পুলিশ সদস্য অংশ এতে নিয়েছে।

চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমান জানান, মূলত করোনা পরিস্থিতিতে পুলিশের জন্য এটি খুবই কার্যকরী পদক্ষেপ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে আমরা উদ্যোগটি বাস্তবায়ন করতে যাচ্ছি। এতে প্রতিটি পুলিশ সদস্য যেমন তাদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারবে। একই সঙ্গে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!