[ ক্যাম্পাস ]
জাবির সাংস্কৃতিক সংগঠন সুস্বরের নতুন সভাপতি প্রত্যয়, সম্পাদক সেমন্তী
‘সুস্বর’-এর সভাপতি ইহাদ আহমেদ প্রত্যয় ও সাধারণ সম্পাদক সেমন্তী রোদসী। ছবি: ডেইলি বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বর’-এর ২০২৬-২৭ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইহাদ আহমেদ প্রত্যয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন সেমন্তী রোদসী।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ৬ নম্বর কক্ষে সংগঠনটির কাউন্সিল অধিবেশনে ১৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন অনিক চাকমা, নিয়াজ মোর্শেদ নাহিদ ও শুভ রায় ইমন। সহসাধারণ সম্পাদক হয়েছেন সাদিকুল হক রুপম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পায়েল রায়। কোষাধ্যক্ষ হয়েছেন অনুশীলা জান্নাত নকশী এবং উপকোষাধ্যক্ষ নিশা তাসনিম।
এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন গৌরলী চক্রবর্তী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শাহ ইফফাত জাহান মুকুট। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সায়মা আলম, অরিত্র মালো ছোঁয়া, ধ্রুব চৌধুরী ও হিল্লোল সরকার অর্ণব।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!