১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত, অভিনন্দন প্রশাসনের
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থী। তাঁদের এ সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর)বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এক অভিনন্দন বার্তায় সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বিজেএস পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থীর এ সাফল্য তাঁদের মেধা, অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।”
তিনি আশা প্রকাশ করেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।