[ দেশজুড়ে ]
বড় ভাই থাপ্পড় দেয়ায় কিশোরের আত্মহত্যা
মৃত ওয়ায়দুর রহমান
জামালপুরের সরিষাবাড়ীতে বড় ভাই থাপ্পড় দেয়ায় ওয়ায়দুর রহমান নামে এক কিশোর কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
বুধবার উপজেলার সাতপোয়া ইউপির ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওয়ায়দুর একই গ্রামের সাহাদুলা মিয়ার ছেলে ও আদ্রা ফাজিল মাদরসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, সকালে বড় ভাই রুবেল মিয়ার কাছে মোবাইল মেরামত করতে যায় ওবায়দুর। এ সময় পরে মেরামতের কথা বলে তাকে তাড়িয়ে দেন রুবেল। কিন্তু বারবার একই কথা বলায় রুবেল তাকে থাপ্পড় দেন। কিছুক্ষণ পর ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায় ওবায়দুর। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!