ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

শেষ হলো বইমেলার সিসিমপুরের শো!

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
শেষ হলো বইমেলার সিসিমপুরের শো!
সিসিমপুরের শো। ছবি: ডেইলি বাংলাদেশ

মাসব্যাপী অমর একুশে বইমেলায় প্রতি শুক্র ও শনিবারের প্রথমার্ধে ছিল শিশু প্রহর। সপ্তাহের এই দু’দিন সকাল ১১টায় মেলা শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল মেলার শিশুপ্রহর। দুই ঘণ্টা শিশু প্রহর থাকলেও পৃথক সময় জুড়ে ছিল সিসিমপুরের শো। সেই দিক বিবেচনায় মেলায় শেষ শনিবার ছিল গতকাল। যার ফলে সিসিমপুরের শেষ আয়োজনও ছিল শনিবার। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে ছয়টার শেষ আসরের মধ্য দিয়ে চলতি বই মেলার শেষ শো অনুষ্ঠিত হয়।  

তৃতীয় শ্রেণি পড়ুয়া আদিব বলেন, দুটো বই কেনা হয়েছে। মাকে অনেকবার বলছি মেলাতে যাবো। শেষমেশ আজকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সিসিমপুরের বন্ধুদের সঙ্গে নাচতে-গাইতে পেরেছি।

Advertisement

ছবি: বইমেলার সিসিমপুরের শোদ্বিতীয় শ্রেণির রিদম বলে, তারা গানে তালে প্রত্যেকেই নেচেছে। আমিও নেচেছি তাদের সঙ্গে সঙ্গে, অনেক ভালো লেগেছে আমার। আমার সিকুকে অনেক পছন্দ হয়। কারণ সিকুর মতো আমি বিজ্ঞানী হতে চাই।

চতুর্থ শ্রেণির আফিয়া সিসিমপুরের বন্ধুদের স্পর্শ করতে পেরে বেশ উচ্ছ্বসিত। সে ডেইলি বাংলাদেশকে বলে, আমি সিসিমপুরের বন্ধুদের স্পর্শ করতে পেরেছি। ওদের হাত ধরে আমি হ্যান্ড সেক করেছি। আমি আজ অনেক হ্যাপি।

উল্লেখ্য, মাসব্যাপী বইমেলায় প্রতি শুক্র ও শনিবার শিশুপ্রহর ঘোষণা করে মেলা কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় তিনটি করে শো করবে সিসিমপুর। সেই দিক বিবেচনায় মেলার সিসিমপুরের শেষ শো ছিল।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!