বইমেলার ১৩তম দিনে নতুন বই এলো ১১০টি
বইমেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১১০টি। গতকাল সোমবার এ সংখ্যা ছিল ৯২টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৪৮টিতে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দফতর ও বইমেলার তথ্যকেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার মেলাতে, গল্প ৭টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ ৫টি, কবিতা ২৯টি, গবেষণা ৩টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ১টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৫টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, ধর্মীয় ৬টি, অনুবাদ ৮টি, সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ৩টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল বুধবার বইমেলার ১৪তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ভাষাসংগ্রামী গাজীউল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রাফাত আলম মিশু। আলোচনায় অংশগ্রহণ করবেন সুজাতা হক এবং মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।