বৃহস্পতিবার বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
মেলার ২৩তম দিনে গল্পের বই ১২, উপন্যাস ৭, প্রবন্ধ ৬, কবিতা ৩২, ছড়া ২, জীবনী ৪, নাটক ৪, ভ্রমণ ২, ইতিহাস ২, অনুবাদ ২, অন্যান্য ৫টি বই যোগ হয়েছে।
.png)
শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে। সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সভাপতিত্ব করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার।