[ রাজধানী ]
বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানী বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে তারা সড়কে নামে। অবরোধের কারণে বন্ধ রয়েছে জরুরি সেবার যান চলাচল।
সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ করেই আফকো আবেদীন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স রয়েছে।
বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেই আফকো আবেদীন এখনো খোলেনি। গতকালও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর ও কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি।
তিনি জানান, বনানীতে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। ১৮০ শ্রমিকের বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করছেন। সেইসঙ্গে কারখানা খুলে দেয়ার দাবি করছেন। বিজিএমইএ আজকের বিষয়টিও জানে। বনানী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলেই আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!