ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন ‘দুপুর ঠাকুরপো’-খ্যাত মোনালিসা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ১২ জুন ২০২০
বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন ‘দুপুর ঠাকুরপো’-খ্যাত মোনালিসা
মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস

‘দুপুর ঠাকুরপো’-খ্যাত অভিনেত্রী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস বিয়ের আগে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্ক করতেন। যদিও এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মোনালিসা। 

২০০৮ সালে ‘দুলহা আলবেলা’র সেটে বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে মোনালিসার প্রথম পরিচয় হয়। সেই থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। এরপর বিগ বস-১০-এর সেটে ক্যামেরার সামনেই বিক্রান্তকে বিয়ে করেন মোনালিসা। 

ভারতীয় গণমাধ্যকে প্রকাশিক খবর থেকে জানা যায়, মোনালিসা নাকি বিয়ের আগে এক বয়স্ক ব্যাক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়িয়েছিলেন। আর এমন সংবাদ চাউর হতেই তার তীব্র প্রতিবাদ জানান অভিনেত্রী। 

তার সঙ্গে কোনো কথা না বলে কেউ কী ভাবে এমন খবর ছাপতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন। অভিনেত্রী এও বলেন, তার স্বামী বিক্রান্তকে নিয়ে তিনি খুবই সুখী এবং বিক্রান্ত এই সমস্ত খবর একেবারে বিশ্বাস করেন না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!