ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিজিবি দিবসে রেজিমেন্টাল পতাকা উত্তোলন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ২০ ডিসেম্বর ২০১৯
বিজিবি দিবসে রেজিমেন্টাল পতাকা উত্তোলন 
ছবি: ডেইলি বাংলাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ। দিবসটি উপলক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিজিবি’র রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেছেন। পরে পিলখানার ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শুক্রবার সকালে বিজিবি সদর দফতর পিলখানায় এ অনুষ্ঠান হয়েছে। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিজিবি দিবস উপলক্ষে দুপুরে জুম্মার নামাজের পর পিলখানার সব মসজিদে মিলাদ ও দোয়া করা হয়। এছাড়া সন্ধ্যায় পিলখানায় আতশবাজি প্রদর্শনী ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

এ দিবস উদযাপন উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাইরে বিজিবি'র সব রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, সব সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দরবার, এ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!