ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ১০ অক্টোবর ২০২৬
মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি
এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসাপাতালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে গেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালে গিয়ে অধ্যাপক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন গোলাম পরওয়ার। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন। মহান আল্লাহর দরবারে তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া করেন তিনি।

গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, মহান আল্লাহ অধ্যাপক মুজিবুর রহমানকে দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!