ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসচাপায় পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২০
বাসচাপায় পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত
দুর্ঘটনা কবলিত অটোরিকশা

নারায়ণগঞ্জ বন্দরে বাসচাপায় অটোচালকসহ পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা। তারা সবাই সোনারগাঁও উপজেলার কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা।     

অটোচালক শহিদুল্লাহ জানান, সকালে উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার পাঁচ শিক্ষার্থীকে নিয়ে তিনি তাহেরপুর পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে পৌঁছালে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে তিনিসহ পাঁচ পরীক্ষার্থী আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!