[ বিনোদন ]
বাংলাভিশনে ‘চায়না মিডিয়া গ্রুপ টু বাংলাদেশ’
ছবি: সংগৃহীত
চীনের সর্ববৃহৎ জাতীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বাংলাভিশনের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘চায়না মিডিয়া গ্রুপ টু বাংলাদেশ’। ইতোমধ্যে প্রথম পর্বের ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে অবস্থিত চীনের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের নানা দিক নিয়ে বিশেষ আলোচনা, প্রতিবেদন থাকছে এবারের আয়োজনে। এছাড়া গাজীপুরের ‘পান্ডা সুজ’ কারখানায় চাইনিজ ও বাঙালিদের যৌথ অংশগ্রহণে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাভিশনে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!