[ দেশজুড়ে ]
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে। এ উপলক্ষে ফানুস ওড়ানো, রথ টানা, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজার মাঠে মোমবাতি জ্বালিয়ে ও রথ টেনে প্রবারণা পূর্ণিমা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় আলো ঝলমলে হয়ে ওঠে।

পরে জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে মারমা শিল্পীরা বাংলা, হিন্দি ও মারমা ভাষায় সংগীত পরিবেশন করে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং প্রমুখ।
সোমবার মধ্যরাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!