[ শিক্ষা ]
বাকৃবিতে ভর্তিচ্ছুদের প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছ
ছবিঃ ডেইলি বাংলাদেশ
পরীক্ষা দিতে এসে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মিলছে একটি গাছ। এই একটি গাছের জন্য টাকা নয় দিতে হবে একটি প্লাস্টিকের বোতল।
শনিবার ভর্তিচ্ছুদের জন্য এমন আয়োজন করেছে স্বেচ্ছসেবী সংগঠন ‘গ্রিন ভয়েস’।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ ও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।
.png)
শনিবার সকালে গ্রিন ভয়েসের স্টলে গিয়ে কথা হয় বাকৃবি শাখার সভাপতি উসামা ইবান ওহীর সঙ্গে। তিনি বলেন, মূলত প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলা পরিবেশের জন্য হুমকি। এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে বোতলের বদলে চারা গাছ দেয়া হচ্ছে। ভতিচ্ছু শিক্ষার্থীরা তৃষ্ণা মিটাতে পানির বোতল কেনে। পানি পান করা শেষ হয়ে গেলে ওই বোতল যত্রতত্র ফেলে, এটি থেকে রক্ষা পেতেই আমরা এমন উদ্যোগটি হাতে নিয়েছি। এছাড়াও আমরা ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন স্থানে অস্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করেছি। ভতিচ্ছু শিক্ষার্থীরা সেখানেও ময়লা আবর্জনা ফেলতে পারবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!