ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বাবার লেখা তিন গানে মেয়ে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ৯ মার্চ ২০২০
বাবার লেখা তিন গানে মেয়ে
মেয়ে দিঠি আনোয়ারের সঙ্গে গাজী মাজহারুল আনোয়ার

অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারের লেখা নতুন তিন গানে কণ্ঠ দিলেন তার মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। গান তিনটি ব্যবহার করা হয়েছে নারগিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’ সিনেমায়। 

এই গানগুলোর সুর সঙ্গীত করেছেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। এর মধ্যে একটি গান এককভাবে গেয়েছেন তিনি। বাকি দুটি গান দ্বৈতকণ্ঠে তার সঙ্গে গেয়েছেন অপু এবং কিরণ চন্দ্র রায়। 

এ সঙ্গে দিঠি আনোয়ার বলেন, সত্যি এটা ভীষণ ভালোলাগার বিষয়। সুজেয় শ্যামের সঙ্গে এবারই প্রথম কাজ করা হলো। আব্বু এবং সুজেয় আঙ্কেলের সঙ্গে কাজ করতে গিয়ে গান সৃষ্টির ক্ষেত্রে সেই আন্তরিকতা, ধৈর্য এবং ভীষণ যত্নের বিষয়টি আমাকে দারুণ মুগ্ধ করেছে। 

এদিকে আজ দিঠি আনোয়ারের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরটা শুরু হয় তার স্বামী আরিফ চৌধুরীর শুভেচ্ছা, ভালোবাসার মধ্য দিয়ে। জন্মদিনে সকালে আরটিভির ‘তারকালাপ’ অনুষ্ঠানে সরাসরি অংশ নেন দিঠি আনোয়ার।

ডেইলি-বাংলাদেশ/এনএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!