বৃষ্টি
অদ্ভুত এক স্যুটকেসের ভেতর থেকে দারুণ ফর্সা দুটি হাত
নিরক্ষর ভোরের আলোয় মুঠো মুঠো বিলিয়ে দেয় ব্যক্তিগত নোটবুক।
.png)
কোন প্রতিরোধ ছাড়াই সেনাছাউনি থেকে তারা এলোমেলো ছড়িয়ে
পড়তে পড়তে শকুনের ডানার ভেতরে তৈরি করে রহস্যময় জগৎ।
তার আন্দোলন, তার কাতরতা, বাজি ধরে বলতে পারি—
আপনি যেখানেই থাকুন তার অনর্গল ডানা ঝাপটানো
অলীক তরঙ্গের ভেতরে ঠিক জাগিয়ে তুলবে স্মৃতি।
অন্ধকারে

তুমি
ওপরে উঠতে উঠতে সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে কই এসো, বলে আহ্বান। শব্দেরও এমন নির্জনতা থাকে? ফুঁ দিয়ে উদ্বেলিত করে তোলে?
মুখ গুঁজে থাকা শামুক, তোমাকে দেখার পর জেগে উঠে নিরুত্তাপ ছায়ার ভেতর থেকে খুঁজতে থাকে আলোকরশ্মি। যেন উষ্ণ হতে হতে, পত্রহীন হতে হতে, পা ফসকে না যায়। যেন তোমাকে দেখার পর, যেন তোমাকে স্পর্শের পর বাতাসে, ফুরফুরে হাওয়ার ভেতরে, গতানুগতিক একাকিত্বের মাঝে, নির্জনতা ভর না করে।