ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

শক্তিমান কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন

হামিদ হোসাইন
প্রকাশিত: ১৪:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪
শক্তিমান কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস- ফাইল ফটো

আজ ১২ ফেব্রুয়ারি, শক্তিমান কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন। ১৯৯২-৯৩ সাল থেকে চট্টগ্রামের সবুজ কেন্দ্রিক আড্ডারুদের কাছে আমার ইলিয়াসকে জানা-বোঝা শুরু। সেই সময় ‘লিরিক’-এর আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা বের হয়।

ইলিয়াসকে গভীরভাবে বোঝার জন্য তখন ‘লিরিক’ অসাধারণ একটি কাজ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দেয়। ঐ বিশেষ সংখ্যা শ্রেষ্ঠ ছোট কাগজের সম্মানসূচক পুরস্কার লাভ করে।

‘লিরিক’ সম্পাদক কবি এজাজ ইউসুফীর দূরদৃষ্টি, কঠোর শ্রম এবং শাহাদুজ্জামানের সঙ্গে আখতারুজ্জামান ইলিয়াসের বিরল কথোপকথন মননশীল সাহিত্যের ক্ষেত্রে মাইলফলক।

Advertisement

‘তারাবিবির মরদপোলা’ গল্পে তারাবিবি যেভাবে যে ভাষায় বৃদ্ধ পিতার মুখের ওপর ছেলের শরীরী আচরণকে সমর্থন করে তা গল্প ও গল্পকার ইলিয়াসকে ভিন্নমাত্রা এনে দেয়। ‘কব্বরের লাশভি হালায় লড়ে চড়ে, তুমিতোভি হালায় লড়ও না। জোয়ান পোলার কাম তুমি কী বুঝবা? আমার পোলায় লায়েক হইছে না?’ এমন বহুমাত্রিক রচনায়, গল্প, প্রবন্ধ, উপন্যাসে আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যের প্রধান পুরুষ।

বহুবর্ণিল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে পালিত হওয়া উচিত দেশের শ্রেষ্ঠ কথাকারের জন্মোৎসব, এমন মত দিয়েছিলেন নব্বই দশকের শুরুতে কবি সম্পাদক এজাজ ইউসুফী।

জন্মদিনে বাঙালি জাতির, বাংলা সাহিত্যের জনম জনমের  বরপুত্র আখতারুজ্জামান ইলিয়াসের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

লেখকের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!