গাংচিলগুলো দিনশেষে মনটারেই (Monterrey) উপসাগরের মাছের ক্যানারিগুলো পরিদর্শন শেষে অলস ভঙ্গিতে সাগরের শিলা পাথরগুলোর দিকে উড়ে যাচ্ছিল।
পিলন ছিল সৌন্দর্য ও রহস্যময়তার প্রেমিক। সে আকাশের দিকে মুখ তুলল, এবং তার আত্মা শরীর থেকে বের হয়ে সূর্যের অস্তরাগের মধ্যে ঢুকে গেল।
.png)