ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

মোকাবিলা 

মূলঃ   Robert Greene ( বইঃ  The 48 Laws of Power) 
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২২:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৩
মোকাবিলা 
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

“যখন তুমি কাউকে মোকাবিলা করো, তখন কখনোই মনে করবে না যে সে অধিকতর দুর্বল অথবা তোমার চেয়ে কম গুরুত্বপূর্ণ। কিছু লোক আছে যারা দ্রুত বিক্ষুব্ধ হয় না। তাদের এই বৈশিষ্ট তোমার মধ্যে তাদের চামড়ার পুরুত্ব সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে করতে পারে, এবং তাদের অপমান করার বিষয়ে তুমি  যথাযথভাবে অনুধাবন করতে সক্ষম নাও হতে পারো।

কিন্তু তুমি যদি তাদের সম্মান ও গর্বকে আহত করো, তাহলে তারা তাদের রাগের চরম ধীরতার বিপরীতে   তোমাকে আকস্মিক হিংস্রতা দিয়ে গুড়িয়ে দিতে পারে। সুতরাং তুমি যদি কাউকে প্রত্যাখ্যান করতে চাও, তাহলে সবচেয়ে ভালো হয় সেটি নম্রতা ও শ্রদ্ধার সাথে করা, এমনকি যদি তুমি মনেও করো যে তাদের আচরণ বা  অনুরোধ বেহায়া ও হাস্যকর ধরনের ছিল।”

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!