কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সমরেশ মজুমদারকে। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল।
হাসপাতাল জানা গেছে, শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। এক যুগ ধরে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছেন তিনি।
.png)
সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু শনিবার বিকেলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
সমরেশ মজুমদারের বয়স এখন ৭৯। তার অসুস্থতার খবরে পাঠক ও ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত তার আরোগ্য কামনা করেছেন তারা।