ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]
মূল: হারুকি মুরাকামি (উপন্যাস: কাফকা অন দ্য শোর)

হৃদয়-লাইব্রেরি

অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ 
প্রকাশিত: ১৬:৪১, ১০ মে ২০২২
হৃদয়-লাইব্রেরি
ছবি: অন্তর্জল

আমরা প্রত্যেকেই মূল্যবান কিছু না কিছু হারিয়ে ফেলছি। প্রতিক্ষণ। হারিয়ে ফেলা এই সুযোগ, সম্ভাবনা ও অনুভূতিগুলোকে আমরা আর কখনোই ফিরে পাই না।  এটাই স্বাভাবিক। এভাবেই আমরা বেঁচে থাকি।

কিন্তু মাথার ভেতরের যে অংশ দিয়ে আমরা কল্পনা করে থাকি, সেখানে ছোট্ট একটা কুঠুরি আছে। এই কুঠুরিতে আমাদের সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো  জমা হয়। কুঠুরিটা একটা লাইব্রেরির তাকের মতো। আমাদের প্রত্যেককেই  এই  হৃদয়-লাইব্রেরির কার্যক্রম বোঝার জন্যে নতুন নতুন রেফারেন্স কার্ড  তৈরি করে নিতে হয়। শুধু তাই নয়, একে  কিছুদিন পর পর ঝেড়ে পরিষ্কার করতে হয়। পুরনো স্মৃতিগুলোকে ফেলে দিতে হয়। ময়লা আবর্জনার মতো। সেখানে নতুন স্মৃতিগুলোকে জায়গা করে দিতে হয়। তাজা বাতাস ঢুকতে দেওয়ার মতো। প্রতিনিয়ত সেখানকার ফুলদানিগুলোর পানি বদলাতে হয়।

অন্য কথায়, আমরা প্রত্যেকেই নিজ নিজ ব্যক্তিগত লাইব্রেরিতেই বাস করে থাকি। আজীবন। 
 

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!