[ খেলা ]
আন্তঃবাহিনী হকিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০১৯ এর শিরোপা জয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সেনাবাহিনী ও নৌবাহিনীর দল দুটি। ২-২ সমতায় ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সেনাবাহিনী দল ৫-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আহসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে অন্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!