[ আন্তর্জাতিক ]
আইএস নেতা বাগদাদির নতুন অডিও বার্তা
ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর নেতা আবু বকর আল বাগদাদির নতুন একটি অডিও প্রকাশ করেছে গোষ্ঠীটির একটি মিডিয়া নেটওয়ার্ক।
সোমবার আল ফুরকান নামে ওই মিডিয়ায় প্রকাশিত ৩০ মিনিটের অডিও বার্তায় বিভিন্ন কারাগার ও শিবিরে বন্দি থাকা আইএস সদস্য ও নারীদের মুক্ত করতে অনুসারীদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানানো হয়েছে।
আইএস বিভিন্ন দেশে হামলা চালানো অব্যাহত রেখেছে জানিয়ে নতুন অডিও বার্তা প্রকাশ করেন বাগদাদি।
অনুসারীদের তিনি প্রশ্ন রাখেন, একজন মুসলমান কিভাবে জীবন যাপন করতে পারে যখন ক্রসেডার আর তাদের শিয়া অনুসারীদের পরিচালিত অবমাননার কারাগারে নারীরা আটক থাকে। আইএস সদস্যদের জিজ্ঞাসাবাদকারী ও বিচারকদের ওপরও হামলার আহ্বান জানান তিনি।
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাখেহ প্রদেশের একটি শিবিরে প্রায় ৭৩ হাজার মানুষ আটক রয়েছে। এদের অনেকেই আইএস সদস্য ও তাদের পরিবারের সদস্য। এ ছাড়া সিরিয়া ও ইরাকের বহু কারাগারে আইএস সদস্যরা আটক রয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!