ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

আবারো বৃষ্টি, শেষ রক্ষা হবে তো! 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আবারো বৃষ্টি, শেষ রক্ষা হবে তো! 
ছবি: সংগৃহীত

দিনের শেষ সেশনের শেষভাগে এসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারো শুরু হলো বৃষ্টি। আপাদত আজকের খেলা বন্ধ রয়েছে। কিন্তু বৃষ্টির মতো করে যে টাইগার শিবিরেও চলছে শীতলতা। কারণ নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে টাইগাররা হারিয়েছে ৬ উইকেট।

আফগান বোলারদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করছে টাইগার ব্যাটসম্যানরা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। ব্যাট করছেন সাকিব ৩৯ রানে ও সৌম্য ০ রানে। শেষের দিকে আউট হন সাদমান ইসলাম ও মাহমুদুল্লাহ। সাদমান নবীর বলে এলবিডাব্লিউ হবার আগে করেন ৪১ রান। আর মাহমুদুল্লাহ মাত্র ৭ রান করে রশিদ খানের বলে ইবরাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন।

এর আগে শুরুটা মোটামুটি ভালো হলেও লাঞ্চ ও বৃষ্টি শেষে দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। ৩০ রানের জুটি গড়ে চায়নাম্যান জহির খানের বলে লিটনকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার নাইজেল লং। 

কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেরেও পরে আর কাজে লাগাতে না পেরে সেই জহিরের বলেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন দাস। চমক দিয়ে তিনে নামা মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রান করে জহির খানের বলেই আত্মঘাতী শটে আউট হলেন। বিশাল রান তাড়ায় নেমে ৫২ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চট্টগ্রাম টেস্ট হারের দিকেই এগুচ্ছে বাংলাদেশ।

আজও পারেননি মুশফিকুর রহিম। রশিদ খানের বলে ২৩ রানে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে আউট হন। বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ৮০। তারপরই আবার রশিদের বলে এলবির ফাঁদে আটকান মুমিনুল হক। করেন ৩ রান। আর এর মধ্য দিয়েই পুরো ব্যাক ফুটে আছে টাইগাররা। হাতে তাদের এখনো পুরো একদিন আছে। কিন্তু আজকের পর কালকের পুরো দিন কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।   

৩৯৮ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সূচনা করেন লিটন দাস আর সাদমান ইসলাম। বিনা উইকেটে ৩০ রান তুলে দুপুর ১টায় মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। 

আজ ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির কারণে পৌনে তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। এর কিছু সময়ের মাঝেই শেষ দুই ব্যাটসম্যান ইয়ামিন আহমেদজাই (৯) এবং জহির খান (০) ফিরলে ২৬০ রানে অল-আউট হয় আফগানিস্তান। আফসার জাজাই অপরাজিত থাকেন ৪৮ রানে। 

প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা আফগানিস্তান গতকাল শুরুতেই বিপদে পড়েছিল। দলীয় মাত্র ৪ রানে পরপর দুই বলে দুই শীর্ষ ব্যাটসম্যান ইহসানুল্লাহ (৪) এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ (০) প্যাভিলিয়নের পথ ধরেন। সৌজন্যে সাকিব আল হাসানের ঘূর্ণি।

দলীয় ২৮ রানে হাসমতুল্লাহ শহিদীকে (১২) সৌম্য সরকারের তালুবন্দি করেন নাইম হাসান। শুরুর এই সাফল্য ধরে রাখতে পারেননি বাংলাদেশি বোলাররা। শক্ত হাতে দলের হাল ধরেন ইব্রাহিম জারদান এবং আসগর আফগান। চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ১০৮ রানের জুটি। ১০৮ বলে ৫০ রান করা আসগরকে তাইজুল ইসলাম ফেরালে এই জুটির পতন হয়। তরুণ অফ স্পিনার নাইম হাসানের বলে মুমিনুল হকের তালুবন্দি হয়ে শেষ হয় ইব্রাহিম জারদানের ২০৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস।

অল-রাউন্ডার মোহাম্মদ নবি ৮ রান করে মিরাজের বলে ধরা পড়েন মুমিলুলের হাতে। ২২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলা অধিনায়ক রশিদ খান শিকার হন তাইজুল ইসলামের বলে। 

এর আগে আফগানদের ৩৪২ রানের জবাবে ২০৫ রানেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তাছাড়া চট্টগ্রামে বাংলাদেশের চতুর্থ ইনিংসে রান তাড়া করে জিতার কোনো রেকর্ড নেই।

ডেইলি বাংলাদেশ/সালি
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!