ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০২১ সালের মধ্যে চন্দ্র অভিযান শুরু করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৪, ১ জুন ২০২০
২০২১ সালের মধ্যে চন্দ্র অভিযান শুরু করবে রাশিয়া
রাশিয়ার রকেট উৎক্ষেপণ

২০২১ সালের মধ্যে আবারো চন্দ্র অভিযান শুরু করবে রাশিয়া। এজন্য নতুন দু’টি রকেট পরীক্ষারও পরিকল্পনা নিয়েছে মস্কো। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এমন ঘোষণাই দিয়েছে।

আমেরিকার একটি বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স প্রথমবারের মতো কক্ষপথে মানুষ পাঠিয়েছে। তারপরই রাশিয়ার কাছ থেকে এমন ঘোষণা আসলো । 

কারণ বহু বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের পাঠানোর একচেটিয়া রকেটের ব্যবসা করে আসছে রাশিয়া।  কিন্তু মার্কিন কোম্পানি মহাকাশে মানুষ পাঠানোর পর সে একচেটিয়া ব্যবসায় ভাটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রসকসমসের মুখপাত্র ভ্লাদিমির উস্তিমেনকো বলেন, আমরা চুপচাপ বসে থাকার কোনো পরিকল্পনা করছি না।  চলতি বছরে আমরা দু’টি রকেট পরীক্ষা করবো। আগামী বছর থেকে আমরা চন্দ্র অভিযানের কর্মসূচি শুরু করবো।

সূত্র-পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!