ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হলিউড অভিনেতার মেয়ের নাম রাখলেন ‘ইন্ডিয়া’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩, ১৪ ডিসেম্বর ২০১৯
হলিউড অভিনেতার মেয়ের নাম রাখলেন ‘ইন্ডিয়া’
ক্রিশ হেমসওয়ার্থ ও তার মেয়ে। ছবি: সংগৃহীত

হলিউডের অভিনেতা ক্রিশ হেমসওয়ার্থ নিজের মেয়ের নাম রখেছেন ‘ইন্ডিয়া’। ভারতের প্রতি ভালোবাসার টানেই তিনি এ নাম রেখেছেন। 

২০১৮ সালে ভারতে একটি প্রজেক্টের শুটিংয়ে এসেছিলেন ক্রিশ হেমসওয়ার্থ। সে সময় আহমেদাবাদ আর মুম্বাইয়ে শুটিং করেছিলেন। একই সঙ্গে সনি পিকচার্সের ছবি মেন ইন ব্ল্যাক-এর প্রচারণাও করেছিলেন। 

ভারতে অবস্থানকালে আইএএনএস-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিশ জানান, এখানে শুট করতে না এলে ভারত সম্পর্কে জানা-ই হতো না। এখানে কাজের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে।  দর্শকরা এখানে এমনভাবে ঘিরে ধরেছিলেন যে, মনে হচ্ছিল আমি যেন রকস্টার।

Advertisement

অভিনেতা ক্রিশ হেমসওয়ার্থ মেয়ে ইন্ডিয়া রোজ ছাড়াও যমজ ছেলে সাশা, ত্রিস্তান্ত আর স্ত্রী এলসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি জানান, আমার স্ত্রী অনেকদিন ভারতে থেকেছেন। সে সূত্রেই মেয়ের নাম ইন্ডিয়া রাখা হয়েছে। 

ভারত সম্পর্কে বলতে গিয়ে ক্রিশ আরো বলেন, ভারতে এসেই জানতে পেরেছি- এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পথে নামেন। এই অভিজ্ঞতা কোনোদিন ভুলব না। এখানকার মানুষদের আগ্রহের কমতি নেই, পাশাপাশি তারা বেশ সহযোগীতা করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!