[ খেলা ]
স্ত্রীর প্রেরণায় সফল ক্রিকেটার যাদব
ছবি- সংগৃহীত
টেস্ট ক্রিকেটে ভারতীয় পেস আক্রমণের অন্যতম মুখ হয়ে উঠেছেন উমেশ যাদব। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দু’টেস্টে সর্বোচ্চ (ইশান্ত শর্মার সঙ্গে যুগ্ম ভাবে) ১২ উইকেট নিয়েছেন। ইডেনে দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। সেই উমেশ যাদব বুধবার ‘আনন্দবাজারকে’ এক সাক্ষাৎকারে শোনালেন তার সফলতার গল্প।
তিনি বলেন, আপনি নিশ্চয়ই ওই প্রবাদটা শুনেছেন। প্রত্যেক সফল পুরুষের পিছনে এক জন নারীর ভূমিকা আছে। আমার ক্ষেত্রেও তাই। আমার জীবনের সেই নারী হল স্ত্রী তানিয়া। নিজের উপরে আমার যত না আস্থা, তার চেয়ে অনেক বেশি আস্থা তানিয়ার। আমি যখন দলের বাইরে থাকতাম বা ভাল খেলতে পারতাম না, তখন সব সময় আমার পাশে দাঁড়াত। বলত, উমেশ, তুমি এর চেয়ে অনেক ভাল খেলার ক্ষমতা রাখো। বোঝাত, তুমি পরিশ্রম করে যাও, ফল ঠিক পাবে।
যাদব বলেন, আমি বিশ্রাম চাইলেও আমাকে নিতে দেয়নি। আমি এমনিতে খুব বেশি বাইরে ঘোরাঘুরি করি না। প্র্যাকটিস করি আর ঘরে থাকতেই পছন্দ করি। সে সময় স্ত্রীর সঙ্গে কথা বলে মনটা অনেক হাল্কা থাকত। যা আমাকে মানসিক ভাবে শক্তিশালী থাকতে সাহায্য করেছে। এই সাফল্যের পিছনে অবশ্যই তানিয়ার নাম করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!