ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্টেশনে স্লিপার চুরির অভিযোগে মিস্ত্রী বহিস্কার

নওগাঁ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১৫, ২৩ নভেম্বর ২০১৯
স্টেশনে স্লিপার চুরির অভিযোগে মিস্ত্রী বহিস্কার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর তিলকপুর রেলস্টেশন থেকে স্লিপার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ের সূত্রানুযায়ী, তিলকপুর স্টেশনে যাত্রী বিশ্রামাগারে নতুন কাঠের রেল স্লিপারের সঙ্গে পুরনো কিছু স্লিপার রাখা ছিলো। কাজের অজুহাতে সেখান থেকে মিস্ত্রি আশরাফুজ্জামান ও কিম্যান কছিম উদ্দীন অটোভ্যানে বাইরের কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। স্টেশন থেকে তিলকপুর বাজার অতিক্রম করার সময় এসব স্লিপার দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা কাগজপত্র দেখতে চান। 

কাগজপত্র দেখাতে না পারায় তারা সেগুলো স্টেশনে ফেরত নেয়ার নির্দেশ দেয়। কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে সেগুলো নিয়ে যাওয়া হয় এবং দোষ এড়াতে ওই দিন রাতে ছয়টি স্লিপার ফেরত আনা হয়। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাকি ৩৫টি স্লিপার ফেরত আসেনি। 

এসব বিষয়ে মিস্ত্রি আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয় নি। 

তবে কিম্যান কছিম উদ্দীন বলেন, পুরনো স্লিপারগুলোর কাগজপত্র ছিলো কিন্তু নতুনগুলোর ছিলো না এজন্য একটু ঝামেলা হইছিলো। তবে আমি চুরির সঙ্গে জড়িত নয়, এমনি সঙ্গে ছিলাম। 

এ ব্যাপারে হিলির রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) আব্দুস সালাম মুঠোফোনে জানান, স্লিপার চুরির ঘটনায় মিস্ত্রি আশরাফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সত্যতা মিললে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!