সুইডেনে উচ্চশিক্ষার অবারিত সুযোগ দিচ্ছে ‘এসআইএসজিপি’ স্কলারশিপ
আধুনিক গবেষণা, শিক্ষার মানের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি সুইডেন। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের জন্য আছে এ দেশে আছে ‘এসআইএসজিপি’ স্কলারশিপ। ইউরোপের এই দেশটি এখন বিশ্বের সুখী দেশের তালিকায় সপ্তম।
এসআইএসজিপি স্কলারশিপের মূল নাম হলো Swedish Institute Study Scholarship. এবারে প্রোগ্রামটির নাম Swedish Institute Scholarships for Global Professionals (SISGP). এটি মূলত ফুল ফান্ডেড স্কলারশিপ প্রদান করে থাকে। ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে এই স্কলারশিপ প্রদান করা হয়। এই বছর বাংলাদেশসহ ৩৪টি দেশের মোট ৩০০ জনকে এই স্কলারশিপ প্রদান করা হবে। মূলত শরৎকালীন সেমিস্টার ২০২০ এ পড়ার ক্ষেত্রে এই স্কলারশিপটি প্রদান করা হচ্ছে।
আবেদন করতে যা লাগবে:
১) মোটিভেশন লেটার।
২) সিভি। তবে এক্ষেত্রে লক্ষণীয় হল SISGP CV form ব্যবহার করতে হবে। এসআই স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সিভির ধরনটি পাওয়া যাবে। সিভি অবশ্যই ৩ পৃষ্ঠার বেশি দেয়া যাবে না।
৩) দুটি রেফারেন্স লেটার। রেফারেন্স লেটার অবশ্যই SISGP ফর্ম ফরমেটে লেখা থাকতে হবে৷ অন্তত একটি লেটার কাজের বিবরণ সম্পর্কিত হতে হবে। ফর্মটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
৪) পূর্ববর্তী কর্মক্ষেত্রে কাজ ও নেতৃত্বের প্রমাস্বরূপ সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। তা অবশ্যই SISGP ফর্মে।
৫) বৈধ পাসপোর্টের কপি। কপিটি সিভির সঙ্গে সংযুক্ত করতে হবে।
এসআই স্কলারশিপে আবেদনের যোগ্যতা:
১) নূন্যতম ৩০০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) বর্তমান অথবা পূর্ববর্তী কর্মক্ষেত্রে নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।
সুবিধাসমূহ:
১) সম্পূর্ণ টিউশন ফ্রি সুবিধা৷ এসআই কর্তৃক সরাসরি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পৌছে দেয়া হবে।
২) প্রতি মাসে প্রায় ১০০০০ হাজার SEK যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০০০ হাজার টাকা প্রদান করা হবে সুইডেনে জীবনযাপন ব্যয় বাবদ।
৩) ভ্রমণের জন্য এককালীন ১৫০০০ SEK যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩,৫০০০ টাকা প্রদান করা হবে।
৪) অসুস্থতা ও দুর্ঘটনায় স্বাস্থ্যবীমা সুবিধা।
৫) SI Network for Future Global Leaders (NFGL) ও SI Alumni Network এর সদস্যপদ অর্জন। এর মাধ্যমে সুইডেনে পেশাগত ক্ষেত্রে নেটওয়ার্ক তৈরিতে সহায়তা নিশ্চিত হবে।
আবেদন করবেন যেভাবে:
প্রথমে আপনি মাস্টার্সের কোন প্রোগ্রামে পড়তে চান তা খুঁজতে হবে৷ নির্দিষ্ট কিছু প্রোগ্রাম SISGP স্কলারশিপের জন্য মনোনীত হবে৷ প্রোগ্রামের লিস্টটি পেতে bit.ly/2QheSdr লিংকটি ব্যবহার করুন। এরপর আবেদনের পালা। সাধারণত আবেদনের দুইটি ধাপ রয়েছে৷ প্রথম ধাপে University Admissions এ আপনার পছন্দের প্রোগ্রামে আবেদন করতে হবে। এটির সর্বশেষ সময় ১৫ জানুয়ারি, ২০২০ পর্যন্ত। দ্বিতীয় ধাপে আপনাকে SISGP স্কলারশিপের জন্য আবেদন করতে হবে৷ এটি করতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে।
উল্লেখ্য 'University Admissions' ও 'Swedish Institute' দুইটি ভিন্ন সংস্থা হওয়ায় আপনাকে দুই ধাপে আবেদন করতে হচ্ছে। প্রথম ধাপে সুইডেন ইউনিভার্সিটি এডমিশন সাইটে একাউন্ট খুলতে হবে। সর্বপ্রথম www.universityadmissions.se/intl/start এ প্রবেশ করে log in অপশনে গিয়ে Create Account থেকে নতুন একাউন্ট খুলতে হবে। এরপর আবেদন। আপনি একটি থেকে সর্বোচ্চ চারটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন৷ আপনি যতটি আবেদন করুন না কেন, আবেদন ফি একই হবে। আবেদন ফি হিসেবে ৯০০ SEK যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২০০ টাকা প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনাকে ৮ ডিজিটের Personal Application Number দেয়া হবে। নাম্বরটি SISGP স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজন হবে বিধায় সংরক্ষণ করুন৷ এরপর নির্দেশ মোতাবেক কিছু কাগজপত্র পাঠাতে হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, ২০২০। এরপর দ্বিতীয় ধাপ৷ এ ধাপে আপনি SISGP Scholarship এর জন্য আবেদন করবেন। আবেদনের সময়সূচি ১০ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত৷ আবেদন করতে হবে SI এর ওয়েবসাইটে।
অতঃপর ৩ এপ্রিল, ২০২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন৷ University Admissions এর পক্ষ থেকে মনোনীতদের তালিকা প্রকাশিত হবে। মনোনীতদের মধ্যে যারা SISGP Scholarship এর জন্য আবেদন করেছে একমাত্র তাদেরকেই স্কলারশিপ প্রদান করা হবে৷ উল্লেখ্য, অপেক্ষমান তালিকায় নাম থাকার সুবাধে পরবর্তীতে কেউ ৩ এপ্রিলের পর ভর্তির সুযোগ পেলেও তাকে স্কলারশিপের জন্য মনোনীত করা হবেনা। অর্থাৎ শুধুমাত্র ৩ এপ্রিল এর মধ্যে মনোনীত হলেই স্কলারশিপ পাওয়া যাবে। স্কলারশিপের জন্য মনোনীত ৩০০ জন শিক্ষার্থীর তালিকা ২৪ এপ্রিল, ২০২০ তারিখ SI এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। মনোনীতদের ইমেইল করে পরবর্তী ধাপ সম্পর্কে জানানো হবে।
এসআই এর অফিশিয়াল ওয়েবসাইট: https://si.se এছাড়াও SISGP আবেদন সম্পর্কিত সকল তথ্য ও ফরম পাওয়া যাবে bit.ly/34YxTXs লিংক থেকে।