ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

সিরিজ রক্ষার লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ৭ অক্টোবর ২০১৯
সিরিজ রক্ষার লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান
ছবি: ডেইলি বাংলাদেশ

ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হারানোয় ঘরের মাঠে তাদের আন্তর্জাতিক প্রত্যাবর্তন বেশ সুখের ছিল পাকিস্তানের জন্য। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে উল্টো ফলের শঙ্কায় তারা। 

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হারায় সিরিজ রক্ষা নিয়েই এখন চিন্তায় সরফরাজ আহমেদের দল। 

আজ সোমবার সিরিজ বাঁচানোর মিশনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে শ্রীলংকা। স্বাভাবিকভাবেই এ ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল তারা। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করছে ক্রিকেটপ্রেমীরা। 

ছবি: ডেইলি বাংলাদেশ

তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের দিকে অনেকটা তাকিয়ে থাকবে পাকিস্তানি সমর্থকরা। সিরিজের প্রথম ম্যাচে সবচেয়ে কনিষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন এই তরুণ তুর্কি। ম্যাচ জিততে আত্মপ্রত্যয়ী পাকিস্তান দলে আসতে পারে কিছু পরিবর্তন। দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন আহমেদ শেহজাদ ও উমর আকমল। তাদের জায়গায় দলে ঢুকতে পারেন ইফতেখার আহমেদ এবং মোহাম্মদ নওয়াজ। 

শ্রীলংকা দলে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ধরে রেখেই এগোতে চায় দ্বীপ দেশটি। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্যে নিয়ে এগোচ্ছে দু’দল। তাই দলের সঠিক ফরমেশন বের করতে অযাচিত পরিবর্তন করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ 
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, আহমেদ শেহজাদ/ইফতেখার আহমেদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, উমর আকমল/মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, শাদাব খান ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, ভানুকা রাজাপক্ষে, দানুশকা গুনাথিলাকা, মিনোদ ভানুকা (উইকেটরক্ষক), লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ ও কাসুন রাজিথা। 

ডেইলি বাংলাদেশ/এএল/সালি

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!