সালমানের রোমান্স
পানভেলের ফার্মহাউসে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল সালমান খানকে। তাদের সেই রোমান্সের ভিডিও আবার তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। অবাক হচ্ছেন তো!
আসলে এই করোনার বিশেষ এই পরিস্থিতিতে ‘তেরে বিনা’ শিরোনামের গানের একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন সালমান। ১২ মে সেটি রিলিজ করবে। তার আগে টিজার প্রকাশিত হলো গতকাল (রোববার)। যেখানে জুটি বেঁধেছেন জ্যাকলিন এবং সালমান। ‘তেরে বিনা’ গানটির কথা লিখেছেন সাব্বির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া। সালমানদের সঙ্গে রয়েছেন তার বান্ধবী মডেল অভিনেত্রী ওয়ালুশা ডি’সুজা।
মিউজিক ভিডিওটির একটি সাক্ষাৎকারও দিয়েছেন তারা। সেটিও অভিনেতার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। যেখানে সালমান বলেছেন, মাত্র তিন জন মিলে চার দিনে একটি গানের ভিডিও শুট করেছি। এটা আমার কাছে শিক্ষণীয়। আমাদের কোনো মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টও ছিল না। সালমানের মতে, এই ভিডিওটি তার প্রযোজনায় সবচেয়ে কম বাজেটের।
কিন্তু করোনার এই পরিস্থিতিতে সেলিব্রেটিরা যখন ছুটির মেজাজে, তখন সালমান কাজ নিয়ে ব্যস্ত। কোথা থেকে এত এনার্জি আসে? উত্তরে অভিনেতা বলেছেন, মাত্র ১৫ বছর বয়স থেকেই কাজ শুরু করেছিলাম। ক্যরিয়ারের শুরুতে কিছু ছবি ফ্লপও করেছিল। তবু হাল ছাড়িনি। সেই ধারাই এখনো বজায় রেখেছি।