ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সাজ হোক শ্রদ্ধা কাপুরের মতো

বিয়ের মৌসুম
কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৪:৫২, ৩০ অক্টোবর ২০১৯
সাজ হোক শ্রদ্ধা কাপুরের মতো
ছবি: সংগৃহীত

বছর প্রায় শেষের দিকে। চলছে বিয়ের মৌসুম। প্রায়ই চারিদিক থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। এসময় হয়তো আপনাকে প্রচুর বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে হবে। এজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে অনুষ্ঠানের দিন আপনিই হবেন সেরা! 

বিয়ের অনুষ্ঠান মানেই শাড়ি। অনেকেই শাড়ি পরতে পছন্দ করেন। নারীর সৌন্দর্য আসলেই দ্বিগুন বেড়ে যায় শাড়িতে। এদিন আপনি সিল্কের শাড়ি পরতেই পারেন। শ্রদ্ধা কাপুরও কিন্তু বেগুনি রঙা একটি সিল্কের শাড়িতেই সম্প্রতি বিবাহ অনুষ্ঠানে হাজির হয়ে সবার নজর কেড়েছেন। 

শ্রদ্ধা কাপুর৩২ বছর বয়সী এই অভিনেত্রী একটি উজ্জ্বল বেগুনি রঙের হাতে বোনা শাড়ি পরেন। শাড়িটিতে ছিলো গোলাপী ও লাল রঙের ফুলেল মিশ্রণ। এই শাড়ির সঙ্গে তিনি পরেন একটি গাঢ় সবুজ রঙের ব্লাউজ। যদিও ব্লাউজের হাতা কিছুটা বড় হওয়ায় তাকে লাগছিলো অনবদ্য। 

Advertisement

মজার বিষয় হলো, শ্রদ্ধা তার মায়ের ওয়ারড্রোব থেকে এই সুন্দর শাড়িটি পড়ার জন্য বেছে নিয়েছিলেন। নিজের চেহারায় ঐতিহ্যতার ছাপ রেখে এই অভিনেত্রী সোনার চোকার নেকপিস, ঝুমকা কানের দুল এবং চুড়ি দিয়ে সাজ শেষ করেন। তার মেকআপও ছিলো সাদামাটা। ন্যুড লিপিস্টিক ও স্মোকি আই মেকআপেই ফুটে ওঠে তার সাজ।

অপরূপ লাগছে তাকেশ্রদ্ধা তার চুলকে খোপার সঙ্গে গাঁজরা ফুল দিয়ে সাজিয়ে নেন। কালো ছোট্ট টিপ পরতে একদমই ভুলে যাননি নায়িকা। এতে বরং তার সৌন্দর্য আরো ফুটে ওঠেছিলো। আপনিও কিন্তু এভাবেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সবার নজর কাড়বে আপনার স্নিগ্ধ সাজ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!