[ লাইফস্টাইল ]
সহজেই তৈরি করুন ‘তালের বড়া’
ফাইল ছবি
এখন পাকা তালের সিজন চলছে। স্বাস্থ্যের পক্ষে এর উপকারিতা অনেক। তালের রসের সুন্দর গন্ধের জন্য বাঙ্গালিদের জন্য এটি খুবই পছন্দনীয় একটি খাবার। তালের রস দিয়ে তৈরি মজাদার তালের বড়া খেতে দারুণ মজার হয়। তাছাড়া এটি তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: তালের রস ২ কাপ, নারকেল কোড়ানো ৪ টাবিল চামচ, চালের গুঁড়া ৩ কাপ, বেকিং পাওডার আধা চা চামচ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, চিনি ৪ চা চামচ, তেল ভাজার জন্য।
প্রণালী: প্রথমে একটি পাত্রে তালের রস নিয়ে তাতে একে একে নারকেল কোড়ানো, চালের গুঁড়া, গুঁড়া দুধ, বেকিং পাওডার, লবণ, চিনি, এবং পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিন। এমনভাবে মিশ্রণটি তৈরি করুন যাতে বেশি পাতলা না হয়ে যায়। এবার মাখানো উপকরণগুলো আধাঘন্টা রেখে দিন। তারপর একটি প্যানে তেল গরম করে তাতে মাখানো তাল বড়ার আকারে দিয়ে ভেঁজে নিন। সোনালি রঙের হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার তালের বড়া।
ডেইলি বাংলাদেশ/এএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!