শীতে ত্বক ফাটা থেকে মুক্তি পান দুই উপাদানে
শীত প্রায় চলেই এসেছে। আর ঠিক এই সময়েই প্রকৃতির মতোই রুক্ষ হয়ে যায় ত্বক। এরই মধ্যে, ত্বকে খসখসে একটা ভাব এসেছে নিশ্চয়ই!
এই নিস্তেজভাব কাটিয়ে প্রাণবন্ত ত্বক পেতে মাত্র দুটি উপাদান যথেষ্ট। আর এগুলোর নিয়মিত ব্যবহারে এই শীতে আপনার ত্বকও ফাটবে না আবার ত্বকের সব ধরণের সমস্যাও বিদায় জানাবে-
.png)
কলার প্যাক
একটি মাঝারি আকারের পাকা কলা নিন। সঙ্গে যোগ করুন একটি ডিমের সাদা অংশ আর ২ টেবিল চামচ টক দই। পেস্ট করুন সবকিছু একসঙ্গে নিয়ে। এবার ত্বকে মেখে ৪০ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এভাবেই পেতে পারেন উজ্জ্বল দাগহীন, মসৃণ ত্বক। এই প্যাক ক্লিনজার হিসেবে বেস্ট।
পেঁপের প্যাক
পাকা পেঁপে এক টেবিল চামচ পরিমাণ ভালো করে চটকে নিন। এবার পেঁপের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে ত্বকে মাখুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে নিন। ত্বকের রুক্ষতা দূর হবে, আর এটা সব থেকে ভালো ময়েশ্চারাইজারের কাজও করবে।