ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শরণখোলায় পোড়ানো হলো পাঁচ হাজার মিটার জাল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ৯ অক্টোবর ২০১৯
শরণখোলায় পোড়ানো হলো পাঁচ হাজার মিটার জাল
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলা বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশের একটি মাঠে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইউএনও সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে রাত থেকে ভোর পর্যন্ত বলেশ্বর নদীর কুমারখালী, বড়মাছুয়া, রাজেশ্বর, মাঝেরচর ও বগী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নদীতে পাতা অবস্থায় কারেন্ট জালসহ বিভিন্ন প্রকারের পাঁচ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রহিম হাওলাদার, মৎস্য আড়তদার সমিতির সভাপতি দেলোয়ার ফরাজীসহ স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!