[ প্রবাস জীবন ]
লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত
লিবিয়ায় বন্দুক হামলায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন করা হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম শাখা) এম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইউএনবি'র
তিনি জানান, দেশটির মরুভূমি শহর মিজদাহেই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দূরের এই শহরেই মানব পাচারকারীদের বন্দুক হামলায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন।
নিহতদের মধ্যে ২৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- গোপালগঞ্জের সুজন ও কামরুল, মাদারীপুরের জাকির হোসেন, জুয়েল, ফিরুজ, জুয়েল-২, মানিক, আসাদুল, আইনাল মোল্লা, মনির, সজিব, শাহীন ও শামীম, ঢাকার আরফান, মাগুরার লাল চাঁদ, কিশোরগঞ্জের রাজন, রহিম, শাকিল, সাকিব, আকাশ, সোহাগ ও মুহাম্মদ আলী এবং যশোরের রাকিবুল।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!