ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে পৃথক ঘটনায় গ্রেফতার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ২১ সেপ্টেম্বর ২০১৯
রাণীনগরে পৃথক ঘটনায় গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক জানান, মাদক বিরোধী অভিযানে শুক্রবার সন্ধ্যায় করজগ্রাম থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে পুলিশ। 

আটকরা হলেন করজগ্রাম খাড়াপাড়ার আব্দুল মজিদের ছেলে নয়ন মোল্লা ও বেলঘড়িয়া সাঁতানিপাড়ার জসিম উদ্দীনের ছেলে রুবেল হোসেন। তাদের কাছে মোট ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। 

Advertisement

এছাড়া একই দিন রাতে নারী-শিশু নির্যাতন মামলার আসামি মিঠু সরদারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মিঠু বড়বড়িয়ার সুকুর আলীর ছেলে। 

অপর দিকে শুক্রবার রাতে রাণীনগর সদর সিএনজি স্ট্যান্ড থেকে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। সবুজ জয়পুরহাটের আক্কেলপুর থানার হাস্তা বসন্তপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!