ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১২ এপ্রিল ২০২০
রাজধানীতে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার সকাল থেকে শুরু করে রাজধানীর মগবাজার, রামপুরা কাঁচাবাজার, আগারগাঁও তালতলা বাজারসহ মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পূর্বে পাশের স্বপ্ন সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন। 

এ প্রসঙ্গে মো. আবদুল জব্বার মন্ডল বলেন, অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া হ্যান্ড মাইকে স্বাস্থ্যবিধিসহ সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সম্মানিত ক্রেতাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শন করা মূল্য তালিকার চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া অভিযানে টিসিবি কর্তৃক ট্রাক সেল -এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কার্যক্রমের নিবিড় তদারকি করা হয়। পণ্য ক্রয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন (১৬১২১) -এ সরাসরি অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!