ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ম্যাজিক: মুখের অবাঞ্ছিত লোম দূর করবে টমেটো!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ১ ফেব্রুয়ারি ২০২০
ম্যাজিক: মুখের অবাঞ্ছিত লোম দূর করবে টমেটো!
ছবি: সংগৃহীত

শীতের খুবই সুস্বাদু একটি সবজি হচ্ছে টমেটো। তাছাড়া ভিটামিন সি-এর ভরপুর উৎস হচ্ছে টমেটো। তবে শুধু পুষ্টিতেই নয়, ত্বকের নানা সমস্যার সমাধানেও টমেটো বেশ উপকারী।

মুখের অবাঞ্ছিত লোম নিয়ে অনেকেই বিরক্তে থাকেন। এর থেকে পরিত্রাণ পেতে অনেক যন্ত্রণাদায়ক পদ্ধতিও অবলম্বন করেন। যা ত্বকের জন্যও বেশ ক্ষতিকর। তাই ঘরোয়া উপায়ে এই বিরক্তিকর সমস্যার সমাধান করে নিন টমেটো দিয়েই। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে-

লেবু আর টমেটোর মেলবন্ধনই আপনাকে এই সমস্যার হাত থেকে রেহাই দেবে। এই দুইয়ে মিলে তৈরি করে নিন এক অসাধারণ স্ক্রাব। এর জন্য টমেটোর রস আর লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে তাতে ১ চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার এই পেস্টটি লোমের অংশে মোটা করে লাগিয়ে নিন। এইভাবে ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২দিন এটি ব্যবহার করুন। দেখবেন ম্যাজিকের মতোই মুখের অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেয়ে যাবেন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!