ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মেকআপ ছাড়া কেমন দেখতে শাহরুখ কন্যা সুহানা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ১৭ মে ২০২০
মেকআপ ছাড়া কেমন দেখতে শাহরুখ কন্যা সুহানা? 
ছবি: সংগৃহীত

নো মেক আপ লুকে বলিপাড়ার সেলেবোকিডদের দেখা পাওয়া বড়ই দুষ্কর। জিম আউটফিটে হঠাৎ পাপারাৎজির লেন্সে ধরা দিলেও তাতে নিজেকে লুকনোর প্রচেষ্টা করেছেন তারা। শাহরুখ কন্যা সুহানাও এর ব্যতিক্রম নন।

নেটদুনিয়ায় তার কয়েক হাজার ছবি। তবে তার প্রায় বেশিরভাগই ‘উইথ মেক আপ’। মা গৌরি খানের বদৌলতে এবার প্রকাশ্যে এল সুহানার নো-মেকআপ লুক। গৌরি নিজেই ইনস্টাগ্রামে মেয়ের মেকআপ ছাড়া লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। খোলা চুলে, অফশোল্ডার টপে সুহানাকে যেন চেনাই দায়! নেটিজেনদের বেশিরভাগেরই মতে মেকআপ ছাড়া তিনি অনেক বেশি ‘অরিজিনাল’।

ছবি: সংগৃহীত

সুহানার ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী জ্যাকলিন। “তুমি সুন্দর”,  কমেন্ট করেছেন মাহি কাপুর, সুজান খানও। এতো সব কমেন্টের ভিড়ে চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের কমেন্টটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। অনন্যা কিন্তু সুহানার বেস্ট ফ্রেন্ড। সুহানার টপে মুগ্ধ অনন্যা লিখেছেন, “কী সুন্দর টপ সু। কিন্তু তুমি তো আমায় পড়তেই দিবে না!”

সুহানার উত্তর, “আগে যে টপগুলো নিয়ে গিয়েছিলে সেগুলো ফেরত দাও।” তবে এখনই যে সেগুলো ফেরত দিচ্ছেন না তিনি সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন অনন্যা। সেলেবকিডদের মধ্যেও তাহলে এমন জামাকাপড় আদানপ্রদান চলে! অবাক নেটাগরিকরা।

মাস খানেক আগেই ইনস্টাগ্রামে অফিশিয়ালি এন্ট্রি নিয়েছেন সুহানা। আর এন্ট্রি নেয়া ইস্তক একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন তিনি। মায়ের তোলা এই ছবিগুলোও তিনি শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্টে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!