ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে ট্রাকচাপায় লেগুনাচালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ১১ নভেম্বর ২০১৯
মিরসরাইয়ে ট্রাকচাপায় লেগুনাচালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মিরসরাইয়ে ট্রাকচাপায় এক লেগুনাচালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক কামরুল ইসলাম মিঠাছরার শ্রীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে এবং আহত হেলপার শহীদ একই এলাকার আনু মিয়ার ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই আবদুস সামাদ জানান, লেগুনাটির চাকা পাংচার হওয়ায় চালক গাড়ি থামিয়ে চাকা পরিবর্তনের সময় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক কামরুল নিহত হন। স্থানীয়রা কামরুলের মরদেহ উদ্ধার করে এবং শহিদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!