[ খবর ]
মালয়েশিয়ার রাজা-রানী কোয়ারেন্টাইনে
রাজপ্রাসাদে করোনা
সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এবং তার স্ত্রী রানি টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহর
মালয়েশিয়ার রাজপ্রাসাদের সাতজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজা ও রানীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এবং তার স্ত্রী রানী টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাজপ্রাসাদের সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, তারা এই সংক্রমণের উৎস জানার চেষ্টা করছেন। কর্মীরা করোনায় সংক্রমিত হওয়ার পর জীবাণুনাশক ছিটিয়ে রাজপ্রাসাদ পরিষ্কার করা হয়েছে।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন অন্তত ২১ জন। বৃহস্পতিবার নতুন করে আরো ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!