মাখন ও কলা মাখানো দড়ি প্রস্তুত, ‘পুতুলের ফাঁসি’ কাল
বাকি মাত্র দুদিন। তারপর শেষ হবে অপেক্ষার পালা। ঘটনাটি ছিল বহুল আলোচিত। অবশেষে ভারতের সেই নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির দড়িতে ঝুলতে বাকি থাকলো আর দুদিন।
এরইমধ্যে তিহাড় কারাগারে ফাঁসির প্রস্তুতি শুরু হয়েছে। পবন জল্লাদও এসে উপস্থিত।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি সকাল ছটায় ফাঁসিতে ঝুলবে সেই চার ধর্ষক। কিন্তু আগামীকাল হচ্ছে ‘পুতুলের ফাঁসি’।
এটিকে প্রাথমিক টেস্ট বলা যায়। অর্থাৎ চার আসামির সমান ওজনের পুতুল ফাঁসিতে ঝুলিয়ে পরীক্ষা করে দেখা হবে। এরইমধ্যে ফাঁসির দড়ি নরম রাখতে কাজ শুরু করেছেন জল্লাদ। এতে মাখন ও কলা মাখানো শুরু করেছেন পবন।
এদিকে জল্লাদ পবন জানিয়েছেন, নির্ভয়ার চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর কাজটা তার কাছে সৌভাগ্যের। কারণ গোটা দেশ এখন এই চারজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখতে উদগ্রীব। তাই পবনও তাদের শাস্তি দিয়ে নেটিজেনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করচে চান।
জানা গেছে, পবন জল্লাদের দাদাও ছিলেন জল্লাদ। তিনি ইন্দিরা গান্ধীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তার কাছ থেকেই পবনের হাতেখড়ি। বহু বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত।