ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খবর ]

মাওলানার কাঁধে পুরোহিত ঘুমানোর ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৩ অক্টোবর ২০১৯
মাওলানার কাঁধে পুরোহিত ঘুমানোর ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

দেশব্যাপী যখন গুজব ছাড়ানো মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেয়া হচ্ছে ঠিক তখনই নিশ্চিন্তে এক মাওলানার কাঁধে আরেক পুরোহিত ঘুমানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার সিলেট থেকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশায় প্রায় আধা ঘণ্টা সিলেট কাজীর বাজার মাদরাসার মাওলানা রিয়াজ আল মামুনের কাঁধে ঘুমান ওই পুরোহিত।

বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ছবিটি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

তিনি তার স্ট্যাটাসে লেখেন অসাম্প্রদায়িক বাংলাদেশ, একজন হিন্দু ঠাকুর সিলেট থেকে গোবিন্দগঞ্জ যাবার পথে ক্লান্তিতে তার সহযাত্রী একজন মাওলানার কাঁধে ঘুমিয়েছিলেন। একজন হিন্দু ঠাকুর মুসলিম আলেমের কাঁধে নিশ্চিন্তে ঘুমাতে পারেন এই হলো আমাদের বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!