ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় ২ মণ জব্দ ইলিশ এতিমখানায়  

মনপুরা (ভোলা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৪, ৬ মার্চ ২০২০
মনপুরায় ২ মণ জব্দ ইলিশ এতিমখানায়  
মনপুরায় ইলিশ জব্দ করে এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ (ছবি: ডেইলি বাংলাদেশ)

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। এ সময় ব্যবসায়ীর কোল্ডস্টোরেজ থেকে ২ মণ ইলিশ জব্দ করে এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী মৎস্য ঘাটে ফারুকের গদি ঘরের অভিযান চালিয়ে ওই ইলিশ মাছ জব্দ করা হয়।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, দক্ষিণ সাকুচিয়ার পচাঁকোড়ালিয়া, মাঝেরকাঠি মৎস্য আড়ত ও উত্তর সাকুচিয়ার লতাখালী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। লতাখালী মৎস্য ব্যবসায়ী ফারুকের গদি ঘরে অভিযান চালিয়ে ২ মণ ইলিশ জব্দ করা হয়। ইলিশ মজুদ রাখার দায়ে মৎস্য আইনে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সম্প্রতি মার্চ ও এপ্রিলে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!