[ দেশজুড়ে ]
বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়রাম্যান নাসির
ছবি: ডেইলি বাংলাদেশ
করোনা আতঙ্কে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউপির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।
ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু তেল নিয়ে বিপন্ন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। বড়মাছুয়া ইউপির নিম্নআয়ের কয়েক হাজার মানুষকে তিনি এ সহায়তা দিচ্ছেন।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে নানা পোস্ট দেয়া হচ্ছে।
.png)
এ বিষয়ে বড়মাছু ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষদের আয়-রোজগার বন্ধ। এমন সময়ে মানুষ হিসেবে তাদের পাশে থেকে দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
বিষয়টিকে স্বাগত জানিয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস বলেন, এ দুর্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!