[ দেশজুড়ে ]
বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু
ফাইল ছবি
বরিশালের অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বুধবার সকাল থেকে শুরু হয়েছে। সড়ক পরিবহনের নতুন আইন (২০১৮) সংশোধনের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকের কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল স্বাভাবিক হয়।
বিষয়াট নিশ্চিত করেছেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০ থেকে ডাকা বরিশালের পরিবহন শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি বুধবার সকালে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে আটটি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি বলেন, শ্রমিক ফেডারেশনেরে কেন্দ্রীয়ভাবে ২১ ও ২২ নভেম্বর সভা রয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!