[ দেশজুড়ে ]
বন্দরে মেডিকেল ইকুইপমেন্ট দিল সাইফ পাওয়ার টেক
বন্দরে মেডিকেল ইকুইপমেন্ট দিল সাইফ পাওয়ার টেক
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বন্দর হাসপাতালকে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করেছে টার্মিনাল অপারেটর ‘সাইফ পাওয়ার টেক লিমিটেড’।
রোববার সকালে বন্দর কর্তৃপক্ষের কাছে চারটি অক্সিজেন কনসেনট্রেটর, নেবুলাইজার, চারটি ভ্যান্টিলেটর হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন।
এ সময় বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর এম শফিউল বারী, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, সচিব মো. ওমর ফারুক, সাইফ পাওয়ারটেকের মেজর হুমায়ুন, ক্যাপ্টেন তানভির হোসেন, সাইফুল আলম বাবু ও এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
তরফদার রুহুল আমীন বলেন, বন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসার জন্য কিছু মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছি। প্রয়োজনে আরো দেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!